ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বকশীগঞ্জে পুকুর থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিয়ে চাঞ্চল্য

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে একটি পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সাদা মিয়ার পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় এক নারী ছাগল চড়াতে গিয়ে পুকুরের এক কোণে মরিচা ধরা বস্তুটি দেখতে পান। তিনি এটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার চেষ্টা করলে স্থানীয়দের নজরে আসে। মর্টারশেলটি নিয়ে কৌতূহল সৃষ্টি হলে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি হেফাজতে নেয়। বর্তমানে এটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি এখানে আনা হয়েছিল, কিন্তু কোনো কারণে এটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদে রেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

বকশীগঞ্জে পুকুর থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ১১:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬