ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের সংঘর্ষ, আহত ৭

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ডে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালের দিকে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স টরকী বাসষ্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনার পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬