কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাস স্টেশন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, পাওনা টাকা পরিশোধের কথা বলে কয়েকজন যুবক কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরে মারধর করে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবিদ্বার থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় দোষীদের শনাক্তে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 
























