ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আড়াইহাজারে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুমোদনহীনভাবে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এই অভিযান চালানো হয়। অভিযানে রিফাত অটো পার্টসকে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসকে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

আড়াইহাজারে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬