ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের, গণমাধ্যমের সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী তেহরানের ইউরেনিয়াম মজুত এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে ইরান আর তা উদ্ধার করতে সক্ষম নয়। এই হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেওয়ার লক্ষ্যেই চালানো হয়েছে বলে তার বার্তায় ইঙ্গিত পাওয়া যায়।

একই পোস্টে ট্রাম্প মার্কিন মূলধারার গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন। ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের ভূমিকার সমালোচনা করায় তিনি সংবাদমাধ্যমগুলোকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ ও ভুয়া’ হিসেবে অভিহিত করেন। ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তুতির মধ্যেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের, গণমাধ্যমের সমালোচনা

আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬