ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম আব্দুল মতিন, যিনি স্থানীয় ‘আরিফ ফুয়েল সাপ্লাই’-এর স্বত্বাধিকারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় এই জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজারে নিত্যপণ্যের দাম ও জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬