ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মালদ্বীপে অসুস্থ প্রবাসী মিনারের পাশে হাইকমিশন, ফিরছেন দেশে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মালদ্বীপে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসী মিনার হোসেনের দেশে ফেরার সব দায়িত্ব নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম অসুস্থ মিনারের হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিশেষ তহবিল থেকে এই বিমান টিকিটের ব্যবস্থা করা হয়েছে। মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে কাজ করছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।

টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মিনারের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রবাসে যেকোনো বিপদে প্রবাসীদের আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাইকমিশন সবসময় সজাগ রয়েছে। আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

মালদ্বীপে অসুস্থ প্রবাসী মিনারের পাশে হাইকমিশন, ফিরছেন দেশে

আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬