ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দৌলতখানে মেঘনায় অভিযান: ৪ হাজার লিটার অবৈধ পেট্রোল জব্দ

ভোলা প্রতিনিধি, দৌলতখান: ভোলার দৌলতখানে মেঘনা নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকালে আনুমানিক ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন উপজেলার মাছঘাটসংলগ্ন পাতার খাল এলাকার মেঘনায় এই অভিযান চালায়।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানকালে ২২ ড্রাম ভর্তি জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত তেল হেফাজতে নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন জানিয়েছেন, জব্দকৃত ৪ হাজার লিটার পেট্রোল সরকারি মূল্য অনুযায়ী বিক্রি করে সরকারের রাজস্ব কোষাগারে জমা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দৌলতখানে মেঘনায় অভিযান: ৪ হাজার লিটার অবৈধ পেট্রোল জব্দ

আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬