ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অভয়নগরে পুকুর থেকে উদ্ধার সাত রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি

যশোরের অভয়নগর উপজেলার সোনাতলা গ্রামে একটি পুকুর থেকে সাত রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মোস্তফা মোল্যার পুকুর থেকে এই গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামের দুই শিশু গোসল করার সময় গুলিগুলো খুঁজে পায় এবং সেগুলো নিয়ে খেলছিল। পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাত রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর বৃহস্পতিবার ওই পুকুরসহ আশেপাশের এলাকায় পুনরায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের চার যুবককে রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ: মানবপাচার মামলা দায়ের

অভয়নগরে পুকুর থেকে উদ্ধার সাত রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি

আপডেট সময় : ০৪:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬