ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান: অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আবুল কালাম, মো. ইয়াসিন, সাইদুল শিকদার, নিজাম ব্যাপারী, রাকিব হাওলাদার, শাহিন শেখ, আনু মণ্ডল, জাকারিয়া ফকির, মো. মিজান ও শাকিলা আক্তার। ঘটনাস্থল থেকে একটি কাটার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তাদের এই সাজা প্রদান করা হয়। জব্দকৃত সরঞ্জামাদি বর্তমানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীর হাসপাতালে গুলিবিদ্ধদের চিকিৎসা: পুলিশ কর্তৃক রেজিস্টার ও সিসিটিভি সার্ভার জব্দ

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান: অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬