ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার জেরে ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর দুইজন সিনিয়র কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইইউর রাষ্ট্রদূতদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, যার মাধ্যমে বিদ্যমান নিষেধাজ্ঞার মানদণ্ড পরিবর্তন করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে।

ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকা চূড়ান্ত করবে। গত ফেব্রুয়ারি মাস থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

এর আগেও মানবাধিকার লঙ্ঘন ও বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করেছিল ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি মার্কিন নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করার পর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইইউর এই নতুন পদক্ষেপ তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার জেরে ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬