ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নতুন সভাপতি জিয়া, সম্পাদক আতিক

যুক্তরাজ্যের বার্মিংহাম ও মিডল্যান্ডস অঞ্চলে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস’-এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে জিয়া উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা লিমন।

গত ১৯ এপ্রিল বার্মিংহামের একটি স্থানীয় ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওবায়দুল কবীর খোকনকে পরাজিত করে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আতিকুর রহমান। নবনির্বাচিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের তালিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

নির্বাচন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে বাংলা গণমাধ্যমের ঐতিহ্য রক্ষা এবং পেশাদার সাংবাদিকদের মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নতুন সভাপতি জিয়া, সম্পাদক আতিক

আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬