ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে না ইরান: অবরোধই প্রধান বাধা

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর ইরানের জাহাজে হামলা ও তা দখলের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি সূত্রের বরাত দিয়ে রবিবার জানিয়েছে, ‘বর্তমানে আলোচনার পরবর্তী পর্বে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই’। এর আগে বার্তা সংস্থা ফার্স ও তাসনিম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, ‘সামগ্রিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক বলা যাচ্ছে না। আলোচনার জন্য মার্কিন অবরোধ তুলে নেওয়া একটি শর্ত।’

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ অবরোধ এবং ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ কথা উল্লেখ করে জানিয়েছে, ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ফের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে না ইরান: অবরোধই প্রধান বাধা

আপডেট সময় : ০১:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬