ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউক্রেনীয় ড্রোনের হামলায় রাশিয়ার তুয়াপসে নিহত ১, আহত অনেকে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। এটি কয়েক দিনের ব্যবধানে বন্দরনগরীটিতে দ্বিতীয় বড় হামলা।

গভর্নর জানান, ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন ভবনে আছড়ে পড়ে। এতে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর এবং একটি গির্জাসহ বেশ কিছু স্থাপনার জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘গত রাতে তুয়াপসে শহরে আবারও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

হামলায় আহত হওয়া ব্যক্তিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে গভর্নর উল্লেখ করেন। এর আগে গত বৃহস্পতিবারও একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর মৃত্যুর খবর জানিয়েছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

ইউক্রেনীয় ড্রোনের হামলায় রাশিয়ার তুয়াপসে নিহত ১, আহত অনেকে

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬