ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসরাইলের সতর্কবার্তা: লেবাননের ২১ সীমান্ত গ্রামবাসীর ঘরে ফেরা অনিরাপদ

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী ২১টি গ্রামের বাসিন্দাদের তাদের নিজ নিজ ভিটেমাটিতে ফিরে না যাওয়ার জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়েছে, লিতানি নদীর কাছাকাছি বা নির্দিষ্ট সীমা অতিক্রম করে কোনো বেসামরিক নাগরিক যেন অগ্রসর না হন। ওইসব এলাকায় ইসরাইলের সামরিক উপস্থিতি রয়েছে বলে তারা উল্লেখ করেছে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে এই ১৯টি গ্রামের নাম উল্লেখ করেছেন। গ্রামগুলো হলো: বেইত সিয়াদ ফার্ম, মাজদাল জুন, জাবকিন, ইয়াতার, সারবিন, হুলা, বেইত ইয়াহুন, শাকরা, মাজদাল সালম, কাবরিকা, ফারুন, জুতর আল-গারবিয়্যা, ইয়াহমার আল-শাকিফ, আরনুন, দেইর মিমাস, মারজায়ুন, আব্বেল আল-সাকি, আল-মারি, কাফার শুবা, আইন কানা এবং আইন আত্তা। তিনি বেসামরিক নাগরিকদের এই সতর্কবার্তা মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

ইসরাইলের সতর্কবার্তা: লেবাননের ২১ সীমান্ত গ্রামবাসীর ঘরে ফেরা অনিরাপদ

আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬