ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছাবে এবং এই দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। পরে হোয়াইট হাউস নিশ্চিত করে যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে আরও জানান যে, এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারও থাকবেন, যারা পূর্ববর্তী আলোচনাতেও অংশ নিয়েছিলেন।
তবে, তেহরান এখনো তাদের অংশগ্রহণের বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকায় কর্মকর্তারা এতে অংশ নাও নিতে পারেন।
প্রথম দফা আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















