ইরান ও লেবানন সীমান্তে সংঘাতের জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন হামলায় আহত হয়েছেন আরও ৬৯০ জন সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।
প্রকাশিত সামরিক প্রতিবেদন অনুযায়ী, আহত সেনাদের মধ্যে ৯৬ জনের অবস্থা অত্যন্ত গুরুতর এবং ৪২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বাকিরা মাঝারি ও সামান্য আঘাত পেয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ১৪৯ জন সেনা চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন সেনা আহত হয়েছেন, যাদের অধিকাংশই বিভিন্ন বিস্ফোরক হামলার শিকার হয়েছেন। তবে এসব হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সামরিক বাহিনী কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, দক্ষিণ লেবাননের ‘ইয়েলো লাইন’ এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে গত রবিবার আরও দুই সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছেন। উল্লেখ্য, এই ইয়েলো লাইনটি লেবানন সীমান্তের ভেতরে ৪ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি অনানুষ্ঠানিক সীমারেখা। সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির ফলে ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
রিপোর্টারের নাম 






















