ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইরানের প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনীতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে তিনি ওয়াশিংটনের প্রতি এই ক্ষোভ প্রকাশ করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, আলোচনা ও যুদ্ধবিরতির প্রক্রিয়া চলাকালীন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তিনি মার্কিন প্রশাসনের আচরণকে অত্যাচারী ও অযৌক্তিক হিসেবে অভিহিত করেন। এছাড়া ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধের প্রচেষ্টাকে উস্কানিমূলক ও অবৈধ বলে উল্লেখ করে তিনি বলেন, এটি যুদ্ধবিরতি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থি।

ইরানি প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্য এবং সাম্প্রতিক কর্মকাণ্ড ওয়াশিংটনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও তাদের পুরনো ধারার কূটনীতি ও বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি করছে। ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় যেকোনো ধরনের মার্কিন বা জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে তেহরান কঠোর অবস্থান নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হবে যুদ্ধাপরাধ: ট্রাম্পকে কেনেথ রথের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইরানের প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৪:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬