ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, নতুন করে উত্তেজনা

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র এই হামলার খবর নিশ্চিত করেছে। শনিবার রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘সানমার হ্যারাল্ড’ নামের জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার শিকার হলেও জাহাজ এবং এর সঙ্গে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানা গেছে। তবে, ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ঘটনার ফলে সানমার হ্যারাল্ড সহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পর এই হামলার ঘটনা ঘটলো। এই ঘটনার প্রতিবাদে ভারত সরকার তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি তোলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, নতুন করে উত্তেজনা

আপডেট সময় : ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬