ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ব্রিটিশ এমপিদের

অধিকৃত পশ্চিম তীরের জমি দখলের ইসরাইলি পরিকল্পনার প্রতিবাদে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। এই লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রিচার্ড বারগনের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধিত করে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এর মূল উদ্দেশ্য হলো অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণ করা।

ব্রিটিশ এমপিরা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিআইসি) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং তা অবিলম্বে শেষ করার আহ্বান জানানো হয়েছিল। প্রস্তাবনায় ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে নীতি নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, দখলদারিত্ব বজায় রাখতে সহায়ক সব ধরনের সমর্থন বন্ধ করার আহ্বান জানান এমপিরা। এছাড়াও, অবৈধ বসতিগুলোর সাথে জড়িত অর্থনৈতিক কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে, যা ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে।

আইনপ্রণেতারা কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ওপর জোর দিয়েছেন, যার মধ্যে রয়েছে অধিকৃত ভূমিতে নির্মিত বসতিগুলোতে উৎপাদিত পণ্য ও সেবা নিষিদ্ধ করা। একইসঙ্গে, এই দখলদারিত্বের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার মতো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ব্রিটিশ এমপিদের

আপডেট সময় : ০৯:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬