ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত, হাজারো নৌযান আটকা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চরম বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী, বর্তমানে বেশিরভাগ জাহাজই প্রণালির পশ্চিম দিকে ফিরে যাচ্ছে। ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি খুলে দেওয়ার ঘোষণা দিলেও এর প্রতিফলন বাস্তবে দেখা যাচ্ছে না।

গতকালও অন্তত ১২টি জাহাজ লারাক দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, যেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যাতায়াত পর্যবেক্ষণ করছে। তবে সেগুলো মাঝপথ থেকেই ফিরে আসে। আজ প্রায় ১০টি জাহাজ প্রণালি পার হয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছে। এর মধ্যে পাঁচটি জাহাজ আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, মার্কিন নৌ-অবরোধ এগুলোকে থামায় কি না। যারা এই পথ পার হতে পেরেছে, তারা সবাই ইরানের নির্ধারিত পথ ব্যবহার করেছে।

আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হাজার হাজার জাহাজ সাগরে আটকা পড়েছে এবং বেশিরভাগই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। এদিকে উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশগুলো বারবারই বলে আসছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচলের অধিকার সবার রয়েছে এবং ইরান কোনোভাবেই এতে বাধা দিতে পারে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত, হাজারো নৌযান আটকা

আপডেট সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬