ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল প্রার্থীর বাড়ি ও কার্যালয়ে আয়কর বিভাগের অভিযান

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে রাসবিহারী আসনের এই প্রার্থীর বাসভবন ও কার্যালয় থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়।

আয়কর বিভাগের অভিযানের খবর ছড়িয়ে পড়লে তৃণমূলের কর্মী-সমর্থকেরা প্রার্থীর বাড়ির সামনে ভিড় করেন। শুধু প্রার্থীর বাড়ি বা কার্যালয় নয়, তার শাশুড়ির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, ‘বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছে। আর তৃণমূলের অফিসে তল্লাসি করছেন। আমার প্রার্থীর বাড়িতে তল্লাশি করছেন।’

তবে, ঠিক কী কারণে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে আয়কর বিভাগ থেকে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই আসনে বিজেপি তাদের প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে এবং তারা এই কেন্দ্রে ভালো ফল করার আশা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

পশ্চিমবঙ্গে তৃণমূল প্রার্থীর বাড়ি ও কার্যালয়ে আয়কর বিভাগের অভিযান

আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬