ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফেনীতে মন্ত্রী ও এমপির নাম ভাঙিয়ে ইটভাটায় চাঁদাবাজি: অভিযুক্ত আইনজীবী ও যুবদল নেতা

ফেনীতে বন ও পরিবেশ মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে বিভিন্ন ইটভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ঢাকা বারের আইনজীবী আবু সুফিয়ান এবং সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মীর সবুজকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বেশ কয়েকজন ভাটা মালিককে আইনি নোটিস পাঠিয়ে হয়রানি করারও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ইটভাটা মালিকদের দাবি, অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী মহলের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য দাবি করে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করেন। ইতোমধ্যে কয়েক দফায় কিছু টাকা হাতিয়ে নিলেও পরবর্তী চাহিদামত টাকা না পাওয়ায় তারা আইনি নোটিস পাঠান। অনুসন্ধানে জানা গেছে, নোটিসে আবু সুফিয়ান নিজেকে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ক ও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে যে পরিচয় দিয়েছেন, তার কোনো বর্তমান ভিত্তি নেই।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযুক্তদের বর্তমানে কোনো কার্যকরী সাংগঠনিক পদ নেই। ভুক্তভোগী ব্যবসায়ীরা এই চাঁদাবাজির প্রতিকার চেয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধভাবে প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টির এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ফেনীতে মন্ত্রী ও এমপির নাম ভাঙিয়ে ইটভাটায় চাঁদাবাজি: অভিযুক্ত আইনজীবী ও যুবদল নেতা

আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬