মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি খুব দ্রুতই শেষ হবে। নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে এবং এটি অচিরেই সমাপ্তির দিকে যাবে।
এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সবকিছুতেই রাজি হয়েছে’।
পাশাপাশি, ট্রাম্প জানিয়েছেন যে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। এই দুই নেতা ‘শান্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন’ বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























