রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় সিএনজি স্ট্যান্ডে দেশীয় অস্ত্রের মুখে চাঁদাবাজির সময় মো. আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাহিগঞ্জ থানার সাতমাথা এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বিকেলে একদল চাঁদাবাজ চালক ও সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। খবর পেয়ে মাহিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিকুরকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার মৃত আজম মিয়ার ছেলে।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে দ্রুত বিচার সংশোধন আইনে মামলা করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























