ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৫ এপ্রিল রাতে পৌর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকায় পৌঁছালে ওপারচর গ্রামের আশিকুর রহমান ও তার সহযোগীরা মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে। অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে গৃহবধূকে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। প্রধান অভিযুক্ত আশিকুরসহ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারায় রহস্যময় নীরবতা, প্রশ্ন বন্দর ব্যবহারকারীদের

কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৫:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬