কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চার বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। উপজেলার চৌব্বাস গ্রামে গত ৮ এপ্রিল এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলো একই এলাকার মো. জুনায়েদ ও রিফাত। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত ১৫ এপ্রিল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয় এক শিশুর তথ্যের ভিত্তিতে ধানক্ষেত ও ডোবার পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযুক্তরা শিশুটিকে পানিতে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, ঘটনার বিচার চেয়ে থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযুক্তরা ও তাদের পরিবার পলাতক রয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















