ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দুর্নীতির মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র ও আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রমজান আলী। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন জানান। তবে বিচারক আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালের মে মাসে পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে রমজান আলী ও ঠিকাদার আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ২০০৯ সালের আরও একটি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। মামলাগুলো দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রতি ৭০ জনের মধ্যে একজন বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

দুর্নীতির মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র ও আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

আপডেট সময় : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬