ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

চট্টগ্রামের বাঁশখালীতে একটি অসুস্থ কাক নিজে থেকেই চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে হাজির হওয়ার এক বিরল ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাসপাতালের প্রবেশমুখে কাকটিকে অস্বাভাবিকভাবে পায়চারি করতে ও চিৎকার করতে দেখে চিকিৎসকদের নজরে আসে। পরে চিকিৎসকরা সেটিকে ধরে পরীক্ষা করে দেখতে পান, পাখিটি ‘এভিয়ান পক্স’ বা বসন্ত রোগে আক্রান্ত।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী ও ডা. জুলকারনাইন শাওন তাৎক্ষণিকভাবে কাকটির চিকিৎসা শুরু করেন। কাকটির সারা শরীরে অসংখ্য ক্ষত ও বিষফোড়া সদৃশ পিণ্ড ছিল। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়ার পর কাকটিকে ছেড়ে দেওয়া হলেও সেটি হাসপাতালের আশেপাশেই অবস্থান করছে। পশুপাখির এমন বুদ্ধিদীপ্ত আচরণ ও চিকিৎসার খোঁজে হাসপাতালে আসার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

আপডেট সময় : ১০:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬