ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চাঁদ না থাকলে পৃথিবীর অস্তিত্ব কি বিপন্ন হতো? জেনে নিন চমকপ্রদ তথ্য

রাতের আকাশে চাঁদের আলো আমাদের কাছে এক পরিচিত ও স্বাভাবিক দৃশ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি আমাদের পৃথিবী থেকে চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যেত, তবে কেমন হতো আমাদের এই চেনা পৃথিবী? বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা ও তথ্যের ভিত্তিতে চাঁদহীন পৃথিবীর সম্ভাব্য চিত্র তুলে ধরা হলো।

বিজ্ঞানীদের মতে, প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে চাঁদের সৃষ্টি হয়েছিল। চাঁদ না থাকলে পৃথিবীর ওপর এর প্রথম এবং প্রধান প্রভাব পড়ত সমুদ্রের জোয়ার-ভাটায়। চাঁদের মহাকর্ষীয় বলের অনুপস্থিতিতে সমুদ্রের জোয়ারের উচ্চতা বর্তমানের চেয়ে মাত্র ৪০ শতাংশে নেমে আসত। তখন জোয়ার-ভাটা মূলত সূর্যের মহাকর্ষীয় বল দ্বারা নিয়ন্ত্রিত হতো, যার ফলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জোয়ার এবং ভাটা হতো।

চাঁদের অনুপস্থিতিতে আমাদের পৃথিবীর দিনের দৈর্ঘ্যও বদলে যেত। চাঁদ পৃথিবীকে তার কক্ষপথে কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটি না থাকলে পৃথিবী আরও দ্রুত গতিতে ঘুরত, যার ফলে একটি দিন মাত্র ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যেত! রাতের আকাশ হয়ে উঠত ঘুটঘুটে অন্ধকার, কারণ চাঁদের পর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু শুক্র গ্রহ, যা পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ১৪ হাজার গুণ কম উজ্জ্বল। সুতরাং, মনোরম জোছনার আলো আর কখনোই দেখা যেত না। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো মহাজাগতিক ঘটনাগুলোও সম্পূর্ণ বন্ধ হয়ে যেত।

চাঁদহীন পৃথিবী চরম জলবায়ু বিপর্যয়ের মুখে পড়ত। চাঁদ পৃথিবীকে তার অক্ষে কিছুটা স্থির রাখে। এটি না থাকলে সূর্যের আকর্ষণে পৃথিবী অতিরিক্ত দুলতে থাকত, যা মেরু অঞ্চলের বরফস্তরকে অস্থিতিশীল করে তুলত এবং জলবায়ুতে মারাত্মক বিপর্যয় ঘটাত। এমনকি বিষুবরেখ অঞ্চলের সমুদ্রের জলরাশি মেরু অঞ্চলের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকত, যা বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং জলবায়ুকে আমূল পরিবর্তন করে দিত।

চাঁদের আলো ছাড়া নিশাচর প্রাণীদের রাতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। টিকে থাকার তাগিদে তাদের বিবর্তনের মাধ্যমে আরও বড় ও সংবেদনশীল চোখ তৈরি করতে হতো। এছাড়া, গ্রানিওন মাছের মতো অনেক জলজ প্রাণীর প্রজনন চক্র চাঁদের হিসাবের সঙ্গে জড়িত থাকায় তাদের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কঠোর অবস্থান: ক্ষেপণাস্ত্র শক্তির উপর নির্ভরতা ও সীমিত সমঝোতার ইঙ্গিত

চাঁদ না থাকলে পৃথিবীর অস্তিত্ব কি বিপন্ন হতো? জেনে নিন চমকপ্রদ তথ্য

আপডেট সময় : ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬