সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বাংলাবাজার, তামাবিল, মিনাটিলা, পান্থুমাই ও বিছনাকান্দি বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, জিরা, স্কিন ক্রিম, চা-পাতা, মদ ও বিয়ারসহ বিভিন্ন চোরাই পণ্য। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও পুরাতন মোবাইল ব্যাটারিও আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।
সিলেট ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 























