ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কমলগঞ্জে ১১শ নারী চা শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃষ্টিতে ভিজে কাজ করা নারী চা শ্রমিকদের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলমের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাগানের ১ হাজার ১০০ নারী শ্রমিকের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

গত সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারায় এবং কুরমা চা বাগানের নাট মণ্ডপে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই রেইনকোটগুলো তুলে দেওয়া হয়। চা শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত ছাতা না পাওয়ায় তারা এতদিন পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে চা পাতা সংগ্রহ করতেন। এই রেইনকোটগুলো তাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি ও সুরক্ষা প্রদান করবে।

বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবক মুহিবুল আলম জানান, অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

কমলগঞ্জে ১১শ নারী চা শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ

আপডেট সময় : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬