ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী চড়ক মেলা: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মালিপাড়া এলাকায় উদযাপিত হয়েছে প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক মেলা। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী হাজারো দর্শনার্থীর ঢল নামে। মেলার প্রধান আকর্ষণ ছিল পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঝুলে শূন্যে ঘোরার শিহরণ জাগানো দৃশ্য, যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন।

স্থানীয় লোকজ সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঢোলের তালে তালে চড়ক গাছের কাঠামোর সঙ্গে বাঁধা অবস্থায় অংশগ্রহণকারীরা শূন্যে ঘুরতে থাকেন। এবার এই ঝুঁকিপূর্ণ আচারে অংশ নেন দেবদাস বিশ্বাস ও তার ভাই জয় বিশ্বাস। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বংশপরম্পরায় দীর্ঘ সময় ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। ধর্মীয় ভেদাভেদ ভুলে সব শ্রেণির মানুষের অংশগ্রহণে মেলাটি এক মিলনমেলায় পরিণত হয়। মেলার মাঠে নাগরদোলা ও গ্রামীণ পণ্যের নানা পসরা দর্শনার্থীদের মাঝে বাড়তি আমেজ সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ষবরণ উৎসব

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী চড়ক মেলা: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬