ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান: পুতিন-ট্রাম্পের বন্ধু অরবানের ভরাডুবি

হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং তার দলের ভরাডুবি হয়েছে। এর ফলে ২০১০ সালের পর এই প্রথম দেশটিতে সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

প্রাথমিক সরকারি ফলাফলে দেখা গেছে, পিটার মাগিয়ার নেতৃত্বাধীন তিসজা পার্টি বড় ব্যবধানে জয়লাভ করেছে। হাঙ্গেরির সময় রোববার সামাজিক মাধ্যমে পিটার মাগিয়ার জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে ফোন করে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। গণনা করা ভোটের ফল অনুযায়ী, তিসজা পার্টি ৫২.৪৯ শতাংশ ভোট পেয়েছে, যেখানে অরবানের ফিদেস পার্টি পেয়েছে ৩৮.৮৩ শতাংশ ভোট।

ভিক্টর অরবান তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছি। ফলাফল বেদনাদায়ক হলেও পরিষ্কার। সরকার গঠনের দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। এখন আমরা বিরোধী দল হিসেবে দেশের সেবা করে যাব।’ প্রাথমিক ফলাফলে অনুযায়ী, হাঙ্গেরির ১০৬টি নির্বাচনি এলাকার মধ্যে ৯৫টিতেই তিসজা পার্টি এগিয়ে রয়েছে। ১৯৯ আসনের পার্লামেন্টে দলটি ১৩০টির বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান: পুতিন-ট্রাম্পের বন্ধু অরবানের ভরাডুবি

আপডেট সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬