ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ন্যাটোর ব্যয় নিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘গভীরভাবে পরীক্ষা করা হবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জোটের পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান ব্যয়কে এখন থেকে ‘গভীরভাবে পরীক্ষা’ বা তদন্ত করে দেখা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান ও ইসরাইল সংক্রান্ত সংকটের সময়ে ন্যাটো জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘প্রয়োজনের সময় তারা আমাদের জন্য সেখানে ছিল না। এখন তারা এগিয়ে আসতে চাইছে, কিন্তু এখন আর বাস্তবে কোনো হুমকি নেই।’ তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ন্যাটোকে সহায়তার জন্য আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি, যা মূলত রাশিয়ার হাত থেকে তাদের রক্ষা করার জন্য। রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য আমাদের এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করাটা দীর্ঘদিন ধরেই আমার কাছে কিছুটা হাস্যকর মনে হয়েছে। আমি মনে করি, এই ব্যয়ের বিষয়টি এখন থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

এর আগেও ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে, অনেক সদস্য দেশ তাদের প্রতিরক্ষা বাজেটের ন্যায্য অংশ পরিশোধ করছে না এবং যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। তার এই মন্তব্য ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা ও আর্থিক অবদান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার: বাড়ছে জালিয়াতি ও সাইবার অপরাধের ঝুঁকি

ন্যাটোর ব্যয় নিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘গভীরভাবে পরীক্ষা করা হবে’

আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬