ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

বরিশাল নগরীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। তীব্র যানজট এবং জনভোগান্তি দূর করার লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম শেষে রোববার বেলা সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নগর উন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদের আগে সাত দিন পূর্বে সংশ্লিষ্টদের নিজ নিজ উদ্যোগে তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে নগরীতে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। কিছু ব্যক্তি নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিলেও, যারা অবৈধভাবে ফুটপাত দখল করে রয়েছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “কিছু মানুষের অবৈধ দখলের জন্য নগরবাসীকে কষ্ট পেতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি অবৈধ দখলদারদের পক্ষ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬