ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নতুন শ্রমবাজার অনুসন্ধানে ধীরগতি: প্রবাসী আয় বৃদ্ধিতে এনআরবিদের ভূমিকা জরুরি

তথ্যমন্ত্রী জাহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ এখনো কয়েকটি প্রচলিত গন্তব্যে প্রবাসী কর্মসংস্থান সীমাবদ্ধ রেখেছে। নতুন শ্রমবাজার অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, যা উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নতুন বাজার খুঁজে বের করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর এনআরবি আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো কর্মক্ষম জনগোষ্ঠী। এই বিশাল শ্রমশক্তির বিদেশে কর্মসংস্থান বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) সক্রিয় ভূমিকা প্রয়োজন। নতুন শ্রমবাজার চিহ্নিত করা ও সম্প্রসারণে নীতিগত সহায়তা প্রদানে তাদের এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তৈরি পোশাক রপ্তানি এবং রেমিট্যান্সই বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। তাই রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোকে পররাষ্ট্র নীতির মূল এজেন্ডা হিসেবে গ্রহণ করা উচিত। রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি রপ্তানিকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে ব্যাংকিং চ্যানেলে আস্থা তৈরি এবং প্রণোদনা অব্যাহত রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রত্যাশিত মানের সেবা দিতে পর্যাপ্ত সক্ষম নয় এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও ঘাটতি রয়েছে। দেশের সাফল্য ও সম্ভাবনার গল্প বিশ্ববাসীর কাছে যথাযথভাবে তুলে ধরতে না পারার বিষয়টিও তিনি স্বীকার করেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক অনিয়মিত অভিবাসন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেন এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বক্তারা প্রবাসী কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন, দক্ষতা উন্নয়ন এবং দেশের ইতিবাচক ব্র্যান্ডিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

নতুন শ্রমবাজার অনুসন্ধানে ধীরগতি: প্রবাসী আয় বৃদ্ধিতে এনআরবিদের ভূমিকা জরুরি

আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬