ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য ও বস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবরবাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার পরিবারগুলোর সদস্যদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়। সেলিম উদ্দিন বলেন, আর্তমানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের কল্যাণে কাজ করাকে তারা ইবাদত মনে করে এবং যেকোনো ক্রান্তিকালে জামায়াত সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের সকল পেশা ও শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো ভূমিকা পালনের অনুরোধ জানান। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমির কামরুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান। এছাড়াও জামায়াত নেতা ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য ও বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬