ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

একাডেমিক সাফল্যে অনন্য জবি উপপরিচালক সাইফুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম একাডেমিক ক্ষেত্রে এক অসামান্য সাফল্য অর্জন করেছেন। ২০২২ সালের গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেছেন।

সম্প্রতি প্রকাশিত এই ফলাফলের মাধ্যমে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। এর আগেও সাইফুল ইসলাম একই প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পরীক্ষায় প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। তার এই ধারাবাহিক সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাগত ব্যস্ততার মাঝেও উচ্চশিক্ষায় এমন কৃতিত্বপূর্ণ ফলাফল অন্যদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও উজ্জ্বল করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

একাডেমিক সাফল্যে অনন্য জবি উপপরিচালক সাইফুল ইসলাম

আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬