ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ছাত্র কাউন্সিলে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

জার্মানির ইউনিভার্সিটি অব ব্রেমেনের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শিক্ষার্থীরা এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। বহুসাংস্কৃতিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি প্যানেল নির্বাচনে মোট ভোটের ১১.৪৪ শতাংশ লাভ করেছে এবং এই প্যানেল থেকে তিনজন বাংলাদেশি শিক্ষার্থী নির্বাচিত হয়ে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

নির্বাচিত তিন কৃতী শিক্ষার্থী হলেন শাহেদ রহমান, খালেদ বিন মুসা এবং মো. শাহরিয়ার মোল্লা। শাহেদ রহমান ও মো. শাহরিয়ার মোল্লা ইউনিভার্সিটি অব ব্রেমেনে অধ্যয়নরত, এবং খালেদ বিন মুসা মাস্টার্সে পড়ছেন। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিত্বমূলক সংস্থায় বাংলাদেশিদের অংশগ্রহণ নতুন নয়, তবে একটি প্যানেল থেকে একসঙ্গে তিনজন বাংলাদেশি প্রার্থীর বিজয় এই প্রথম, যা বাংলাদেশি শিক্ষার্থী সমাজের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ করে থাকে। নির্বাচিত প্রতিনিধিরা একাডেমিক পরিবেশ, শিক্ষার্থী কল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্যাম্পাস উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভূমিকা পালন করবেন। নির্বাচনের ফল প্রকাশের পর ব্রেমেনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সাফল্য পুরো বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।

নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরও সমর্থন লাভ করেছে MCC প্যানেল। বহুসাংস্কৃতিক পরিবেশ, সমঅধিকার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্যানেলটি কাজ করে আসছে। নবনির্বাচিত প্রতিনিধি খালেদ বিন মুসা বলেন, “ইউনিভার্সিটি অব ব্রেমেনের শিক্ষার্থীরা আমাদের প্যানেলের ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই বিজয় বহুসাংস্কৃতিক মূল্যবোধ, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বাংলাদেশি কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।” স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি হিসেবে তাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা এবং কার্যকর সমাধানে কাজ করা, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মানারাত ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া

জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ছাত্র কাউন্সিলে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

আপডেট সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬