ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট ক্যারিয়ার গড়ার কর্মশালা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব এবং ইউনিলিভারের যৌথ উদ্যোগে ‘লার্ন টু লিড’ শীর্ষক একটি বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভবিষ্যতে করপোরেট ক্যারিয়ার গড়তে আগ্রহী ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরাসউদ্দিন, শামস রহমান এবং জাহিন সাজিদুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজন দুটি প্রধান অংশে বিভক্ত ছিল। প্রথম অংশ ‘ফ্যাকাল্টি কানেক্ট’ সেশনে ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় একাডেমিক শিক্ষা ও করপোরেট খাতের বর্তমান চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনা এবং পারস্পরিক কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় অংশ ‘দ্য মাস্টারক্লাস’ ছিল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করা। এতে দেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে করপোরেট ক্যারিয়ারে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ইউনিলিভার লিডার ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং ইউনিলিভার ফিউচার লিডার ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও সফলতার কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির প্রস্তুতি বিষয়ে স্পিকারদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব করপোরেট অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইউনিলিভারের উদ্যোগে করপোরেট ক্যারিয়ার গড়ার কর্মশালা

আপডেট সময় : ০৫:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬