ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার আহ্বান: সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

ইস্টার সানডে উপলক্ষে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের বেসামরিক অবকাঠামোতে বোমা হামলার হুমকি দিয়ে একটি পোস্ট লেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অশ্লীল শব্দ ব্যবহার করে লেখেন : ‘স্থানীয় সময় মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র এবং সেতু দিবস, দুটিই একসঙ্গে ধ্বংস করা হবে। এর মতো আর কিছুই হবে না। ইরানের সবাই পাগল, হরমুজ খুলে না দিলে সবাইকে জাহান্নামে পড়তে হবে। এখন শুধু দেখার অপেক্ষা।’

ট্রাম্পের এমন সব হুমকি এবং মধ্যপ্রাচ্যে ‘অবৈধ’ যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগে তাকে অভিশংসন বা ক্ষমতাচ্যুত করতে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির একাধিক আইনপ্রণেতা। তারা এই আহ্বান জানিয়েছেন মন্ত্রিসভার প্রতি। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি এক্সে লিখেছেন : ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের দিনটি ২৫তম সংশোধনী নিয়ে সাংবিধানিক আইনজীবীদের ফোন করে কাটাতাম। এটা সম্পূর্ণ, চূড়ান্তভাবে ভারসাম্যহীন। তিনি ইতোমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করতে চলেছেন।’

অ্যারিজোনার কংগ্রেসের আইনপ্রণেতা ইয়াসমিন আনসারী এবং নিউ মেক্সিকোর মেলানি স্ট্যান্সবারিসহ অন্য ডেমোক্র্যাটরাও ট্রাম্পকে অপসারণের জন্য এই সংশোধনীটি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ইয়াসমিন আনসারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন : ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, সম্ভাব্য যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা অতিক্রম করেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তাকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়ে আসছেন ডেমোক্র্যাটরা, যার মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলার পরের ঘটনাও অন্তর্ভুক্ত। শুধু তা-ই নয়, গত জানুয়ারিতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পাঁয়তারার জবাবে এই সংশোধনীটি প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এড মার্কেই।

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে যুক্ত হওয়া ২৫তম সংশোধনী অনুযায়ী, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন, প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম বা অযোগ্য, তবে তারা তাকে সরিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে পারেন। এই সংশোধনী অনুযায়ী, প্র…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার আহ্বান: সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

আপডেট সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬