ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) গত ৬ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার এই দুটি শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশনা দেশের কার্যত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬