ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সরকারি হিসাব নিরীক্ষা বিলসহ একাধিক বিল সংসদে পাস

জাতীয় সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল-২০২৬ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিলটি উত্থাপন করেন এবং তা পাস হয়।

সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তীকালীন জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছিল। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

এছাড়াও, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’ উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়। আইনমন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা পৃথকভাবে কণ্ঠভোটে পাস হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী জানান যে, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার গুমের বিচার করতে বদ্ধপরিকর।

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আরও কয়েকটি বিল পাস হয়। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। এছাড়া, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ সংসদে উপস্থাপন করা হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

সরকারি হিসাব নিরীক্ষা বিলসহ একাধিক বিল সংসদে পাস

আপডেট সময় : ০১:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬