ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন এবং মামলাটি ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটিতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিচারের জন্য প্রস্তুত হওয়ায় এটি বদলি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরবর্তীতে, গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা টিউলিপকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশানের একটি ফ্ল্যাট দখল করেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন। এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলাটি দায়ের করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

আপডেট সময় : ০১:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬