ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রাইম ব্যাংকের নতুন অ্যাডিশনাল এমডি হলেন মো. জিয়াউর রহমান

প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মো. জিয়াউর রহমান ব্রাঞ্চ ম্যানেজার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, হেড অব সিন্ডিকেট অ্যান্ড স্ট্রাকচারড ফাইন্যান্সিং এবং হেড অব করপোরেট বিজনেস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কমপ্লায়েন্স বিষয়েও অত্যন্ত অভিজ্ঞ।

প্রাইম ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন নেতৃস্থানীয় পদে কর্মরত ছিলেন। পদোন্নতির আগে তিনি ২০২১ সাল থেকে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি প্রাইম ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

প্রাইম ব্যাংকের নতুন অ্যাডিশনাল এমডি হলেন মো. জিয়াউর রহমান

আপডেট সময় : ০১:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬