ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের আবদার পূরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বড় পর্দায় ফুটবল খেলা উপভোগের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করেছেন। তার এই উদ্যোগে স্থানীয় যুবসমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং খেলা ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ পরিদর্শনে গিয়ে ইউএনও শাহাদাৎ হোসেনের কাছে ফুটবলপ্রেমী তরুণরা একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান এবং একটি প্রজেক্টরের ব্যবস্থা করার দাবি তোলেন। তরুণদের এই ক্রীড়ামুখী আগ্রহ ও সুস্থ বিনোদনের আকাঙ্ক্ষাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন ইউএনও। তিনি তাৎক্ষণিকভাবে তাদের আবেদনে সাড়া দিয়ে প্রজেক্টরের ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রতিশ্রুতির একদিনের মধ্যেই মঙ্গলবার বিকেলে প্রজেক্টরের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এরপর থেকে চৌদ্দগ্রাম হাইস্কুল প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমী মানুষ দলবেঁধে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করছেন। ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীরা বলেন, “আমাদের ছোট্ট একটি আবদারকে ইউএনও সাহেব এত দ্রুত বাস্তবায়ন করবেন, তা আমরা ভাবিনি। এখন আমরা সবাই একসঙ্গে খেলা দেখতে পারছি এবং খেলার প্রকৃত আনন্দ উপভোগ করছি। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এবং তাদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

আপডেট সময় : ১১:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬