জ্বালানি তেলের তীব্র সংকট এবং দেশজুড়ে লাগামহীন মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। জ্বালানি সংকট নিয়ে জামায়াতে ইসলামীর এমপি সালাহ উদ্দিন আইউবী সংসদে নিজের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, তিনি নিজেই আটটি পাম্প ঘুরেও তেল পাননি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে এসেছেন। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি তার নির্বাচনী এলাকা কাপাসিয়ার প্রসঙ্গ টেনে বলেন, এলাকায় গ্যাস সংযোগ না থাকায় শিল্প গড়ে ওঠেনি এবং কর্মসংস্থান সংকটে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। তিনি মাদক দমন অভিযানের আহ্বান জানান। তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকার ১,৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১,১৬০ কিলোমিটারই কাঁচা, যা বর্ষাকালে জনদুর্ভোগ বাড়ায়। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতু নির্মাণে ব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আইলা, সিডর ও জলোচ্ছ্বাসে তার এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীর পানির সঙ্গে লবণাক্ততা বাড়ে, ঘরবাড়ি ভাঙে, মানুষ নিঃস্ব হয়। এই অবস্থায় ঝালকাঠিতে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, তার এলাকায় বড় কোনো শিল্পকারখানা নেই। নদী ও খালনির্ভর এই অঞ্চলের বহু খাল ভরাট হয়ে গেছে। সরকার নতুন উদ্যোগে খাল কাটার কাজ শুরু করায় মানুষ আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন।
চাঁদপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশে এখন মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ সরাসরি এর চাপ অনুভব করছেন। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমছে, টাকার মান পড়ছে এবং স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবন কঠিন হয়ে উঠছে। তার ভাষায়, মূল্যস্ফীতি বাড়লে আয়ের বৈষম্য বাড়ে, সঞ্চয়ের মূল্য কমে যায়, মানুষ সঞ্চয়ে আগ্রহ হারায়, উৎপাদন খরচ ও আমদানি ব্যয় বাড়ে, বাণিজ্য ঘাটতি বাড়ে এবং খাদ্যনিরাপত্তাও হুমকিতে পড়ে। তিনি অতিরিক্ত টাকা ছাপানোর অভিযোগ তোলেন এবং দাবি করেন যে “৬০ হাজার কোটি টাকা” অতিরিক্ত মুদ্রণ করা হয়েছিল, যার প্রভাব এখনকার মূল্যস্ফীতিতে পড়েছে। এ কাজে জড়িত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সদস্য জিএম নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, রাষ্ট্রপতির পদে যিনি থাকবেন, তিনি সব দল, মত ও সম্প্রদায়ের আস্থার প্রতীক হওয়া উচিত। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিভিন্ন…
রিপোর্টারের নাম 





















