গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে টঙ্গীর মধুমিতা রেলগেট সংলগ্ন এম এ কুদ্দুস নামের একটি ভবনে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে কক্ষের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
রিপোর্টারের নাম 

























