চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বিবার্ষিক নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। হাসান মকুল ও অনুপম শীল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নব নির্বাচিত ২০২৬-২০২৮ মেয়াদের কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম উদ্দিন নির্বাচিত হন।
রিপোর্টারের নাম 

























